দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে। এসময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯২ জনের দেহে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হলো ৩ লাখ ৩২ হাজার ৯৭০ করোনা রোগী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন মোট ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









