নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন।
চলমান সংকটের কারণে নিত্যনৈমিত্ত সংবাদে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে বার বার খবর প্রচার হচ্ছে। খরচ এত বেড়েছে যে বেশিরভাগ মানেুষেরই সংসার আর চলছে না। শহর ছেড়ে কেউ কেউ গ্রামমুখী হচ্ছেন।
বাণিজ্যমন্ত্রী তিনি বলেন, ‘এটা সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি। কিন্তু বৈশ্বিক কারণ-তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।’
‘মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, আবার কখনো খারাপ। প্রধানমন্ত্রীও যেটা বলেছেন- সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। সে চিন্তা করেই কিন্তু তিনি বারবার বলছেন। তিনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন। যাতে আমাদের সমস্যা না হয়।’
সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের খবরটা দিচ্ছি যে, ভয় পাওয়ার কিছু নেই।’
মন্ত্রী টিপু মুনশি জানান, সয়াবিন তেলের বিষয়টি আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। খুব শিগগিরই আবার বসে স্টাডি করে তারা বিষয়টি নির্ধারণ করবে।
আনন্দবাজার/কআ









