কুষ্টিয়া পুলিশ সুপার এর নির্দেশমতে খোকসা থানা ইনচার্জ মজিবুর রহমান কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা পাংশা সীমান্তে বাঁশের বেরিকেড স্থাপন করে সাময়িক চলাচল বন্ধ রেখেছেন ।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এসময় খোকসা থানা অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের জিজ্ঞেসাবাদে বলেন, কুষ্টিয়া জেলায় প্রবেশের ক্ষেত্রে কোন গাড়িকে অনুমতি দেওয়া হবে না। তবে এখান থেকে কোন গাড়ি বের হয়ে যেতে চাইলে সেটা দেওয়া যেতে পারে।
মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কুষ্টিয়া জেলার মানুষকে সুরক্ষিত করতেই পুলিশ সুপারের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
আনন্দবাজার/শহক/হিম









