বিশ্বজুড়ে দাপট দেখানো নভেল করোনাভাইরাস এখন বাংলাদেশের মানুষকেও বাধ্য করছে ঘরবন্দি থাকতে। এ পরিস্থিতিতে কর্মহীন নিম্নআয়ের মানুষ, যারা দিন আনে দিন খায়। সময় যতো যাচ্ছে, নিম্নবিত্তদের সঙ্গে যোগ হচ্ছে মধ্যবিত্তদের তালিকাও। এমন পরিস্থিতিতে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারী সংস্থা ‘রেসপন্স ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের কর্মকর্তা আনোয়ার হোসাইন বলছেন, ত্রাণ নয়, ‘ভালোবাসার উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ‘সংকটে’ থাকা মানুষগুলোর বাড়ি বাড়ি। উপহারসামগ্রী পেয়ে খুশি তারা।
আরেক কর্মকরতা আফরোজা সোহানা বলেন, আমরা আমাদের নিজস্ব ফান্ড সংগ্রহ করে যতটুকু পেরেছি কর্মহীন অসহায় মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি। আমরা গোপনে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন মানুষের মাঝে খাবার প্যাকেট তুলে দিচ্ছি। এবং তাদের নাম পরিচয় গোপন রাখছি।
আফরোজা আরও বলেন গত ২৫ এপ্রিল থেকে ফেসবুক ভিত্তিক সেচ্ছাসেবকদের সমন্বয় গ্রুপ “রেসপন্স টিম”, সুকর্মা ফাউন্ডেশন ও হিউম্যান এইডের এর যৌথ উদ্যোগে আমরা রাজধানীর মোহাম্মাদপুরের বেড়ী বাধ এলাকায় ৬৭টি নিম্ন আয়ের পরিবারের মাঝে পনের দিনের পরিমাণে খাদ্যদ্রব্য দিয়ে আসছি৷ এখন পর্যন্ত ১২০০ পরিবার এই সময় খাদ্যদ্রব্য পেয়েছে।
আনন্দবাজার/শহক








