বাড়ানো হলো রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকান খোলার সময়। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে নিত্যপণ্যের দোকান। সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ওই নির্দেশনায় বলা হয়, মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো। তবে কেউ ফুটপাতে কেউ কোনো ধরণের ইফতারি ক্রয়-বিক্রয় করতে পারবেন না। প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। কিন্তু রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।
এছাড়া সুপার শপগুলো আগের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
আনন্দবাজার/ টি এস পি









