দিন যত যাচ্ছে করোনা ততই ভয়াবহ হয়ে উঠছে। সম্প্রতি দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসা আজিজার রহমান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানা যায়।
জানা যায়, আজিজার রহমান বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান গ্রামের আ. রহিমের ছেলে। কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, আজিজার রহমান একজন সাইকেলের মেকার ছিলেন। গত ১০/১২ দিন আগে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন।
চিকিৎসকরা এসব উপসর্গ নিয়ে গতকাল সোমবার আজিজার রহমানকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে মেডিকেল কলেজ থেকে আজিজার রহমান সোমবার রাতে পালিয়ে আসেন। আজ সকাল ১০টায় নিজ বাড়িতে আজিজার রহমান মারা যান।
এদিকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আনন্দবাজার/শাহী









