নওগাঁর ধামইরহাটে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার লক্ষনপাড়া স্কুল মাঠে উইমেন্স এম্পাওয়ার্মেন্ট অর্গানাইজেশন, ইরান ক্লাব অব ঢাকা ওয়াসিস, প্রতিধনী উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর এবং ফেইথ বাংলাদেশ এর যৌথ আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
উইমেন্স এম্পাওয়ারমেন্ট অরগানাইজেশনের সভাপতি নাজমা মাসুদের সভাপতিত্বে হুইল ক্লাবের ডিসস্ট্রিক্ট চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেনডেজ, নাজমা মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রায় একযুগ ধরে সংগঠনগুলো প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
আনন্দবাজার/এম.আর









