র্যাবের ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে। প্রয়োজন ছাড়া ঢাকার রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে এই জরিমানা করা হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ৬ এপ্রিল দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলা কালীন কারণ ছাড়া প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করার অপরাধে ২৪ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সারওয়ার আলম জানান, কারণ ছাড়া যারা গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। সরকারের নির্দেশনাতেই এই অভিযান শুরু করেছি। অভিযানে আমরা অনেক কেই পেয়েছি যারা প্রযোজন ছাড়া গাড়ি নিয়ে ফাঁকা ঢাকায় ঘোরাঘুরি করছে। আবার এমনি এমনি রাস্তায় ঘুরতে বের হচ্ছেন অনেকে। আর এই জন্যই ২৪ জনকে সাড়ে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আনন্দবাজার/এস.কে









