সারাদেশের ন্যায় নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা প্রশাসন কতৃর্ক এক আকর্ষণীয় আয়োজনে দিনটি উদযাপনের লক্ষে নানা আয়োজনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নান্দনিক ম্যুরাল নির্মাণ করা হয়েছে। মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার ও পৌর মসজিদ গার্ডেন চত্বরে এই স্থাপনাটি নির্মিত হয়েছে। তাছাড়া শহরের কয়েকটি ব্যস্ত এলাকায় মুজিব বর্ষের লোগো ও ক্ষণগণনা ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়েছে।
মুজিববর্ষ পালনকে ব্যাপক উচ্ছাসিত করে তুলতে পৌর মেয়র আলহাজ্ব শরীফুর হক এর নির্দেশনায় পলাশ খানপুর চৌরাস্তা, উপজেলা পরিষদ ও ঘোড়াশাল বাসস্ট্যান্ডে ঘোড়া চত্বর, রেলষ্টেশন রেলগার্ডেন, পৌর ভবন, কমিনিউটি সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জায়, এক রঙ্গিন আলোর মূর্ছণাচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রাতের আধারকে ভেদ করে এই ঝলমলে বিদ্যুতের আলো পথযাত্রিককে দারুন রোমাঞ্চিত করে তুলছে।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও মেয়র শরীফুল হক মুজিববর্ষ উপলক্ষে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব এর নির্মিত ম্যুরালটি পরিদর্শন করেছেন। এসময় সৈয়দ জাবেদ হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি উন্নয়ন সহ সর্বত্র বঙ্গবন্ধু শেখ মুজিব ভাবনাই আমাদের পথ চলার আদর্শ ও শক্তি।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাব এবং বাংলাদেশে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ৮ মার্চ বাংলাদেশ সরকার এবং জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জনস্বার্থে ও জনকল্যাণ স্বার্থে আগামী ১৭ মার্চের পূর্ব ঘোষিত অনুষ্ঠান ছোট পরিসরে করার ঘোষণা দিয়েছেন।
আনন্দবাজার/শাহী









