আসন্ন রমজানে ঘরে বসেই ইফতার এবং তারাবি নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা তুলে ধরে এমন আহ্বান জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, আসন্ন রমজান উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ ১২ জন এশা এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এ নির্দেশনা মেনে চলে নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবেন।
তিনি আরও বলেন, ইফতার মাহফিল বিষয়ক নির্দেশনা আছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের। ইফতার মাহফিলে কোনো রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব না। সবাই নিজেদের ঘরে থেকে ইফতার, এশা ও তারাবির নামাজ আদায় করব।
আনন্দবাজার/ টি এস পি









