করোনায় আক্রান্ত রোহিঙ্গা শরনার্থীদের জন্য ২১০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ইউনিসেয়ের উদ্যোগে এই হাসপাতাল তৈরি হচ্ছে। আগামী ২২ মে’র মধ্যেই স্থাপিত হবে ৯০ শয্যা আর বাকী ১২০ শয্যার কাজ শেষ হবে ৩০ মে’র মধ্যে বলে জানিয়েছে ইউনিসেফ।
জানা যায়, প্রতি বর্গ কিলোমিটারে ৬০ থেকে ৭০ হাজার শরনার্থী বসবাস করেন কক্সবাজার জেলার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে। গত বৃহস্পতিবার সেখানে প্রথম দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার জাতিসংঘের শিশুকল্যাণ তহবিল এই হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয়।
এর আগে ইউনিসেফ কক্সবাজার জেলায় তাদের নিয়োজকৃত সকল স্বাস্থ্য কর্মীকে পিপিই সরবরাহ করেছে। এছাড়াও সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। ইউনিসেফ রোহিঙ্গা সম্প্রদায়ের ২২৯ জন স্বেচ্ছাসেবক স্বাস্থ্য কর্মীকে করোনা রোগের সংক্রমণ শনাক্তের বিশেষ প্রশিক্ষণও দিয়েছে' বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আনন্দবাজার/রনি









