নাটোর শহরের লালবাজার কেন্দ্রীয় কালী মন্দিরের দানবাক্সের চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
মন্দিরের নৈশপ্রহরী দ্বিজেন কুমার সরকার জানান, সকালে মূল মন্দির খোলার পর দেখতে পান শেকল ভেঙ্গে প্রনামী বাক্স নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে বিষয়টি মন্দির কমিটি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ প্রায় দুইশ গজ দুরে লালদীঘীর পার থেকে খালি বাক্সটি উদ্ধার করে। প্রনামী বাক্সে কি পরিমান টাকা ছিল তা জানাতে পারেনি মন্দির কমিটির সভাপতি খগেন্দ্রনাথ সাহা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।









