খুলনা দাকোপ উপজেলার কালাবগী নলিয়ান এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোন (মংলা) হরিনের মাথা চামড়া মাংসসহ হরিন শিকারি ফারুখ হোসেনকে (৩৫) আটক করেছে।
লে. কমান্ডার বিএন এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার সময় বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা জেলার দাকোপ থানাধীন কালাবগী সংলগ্ন এলাকা থেকে ১টি হরিণের মাথা, ১টি চামড়া, ৪টি পা ও ২১ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারীকে আটক করে। আটককৃত ব্যক্তি মৃত কাওছার গাজীর ছেলে।
পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত হরিণ শিকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।









