বরগুনায় রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় রিফাতের স্ত্রী মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে তাকে জেলা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।
এরআগে বরগুনায় রিফাত শরীফ হত্যার পেছনে স্ত্রী মিন্নির হাত রয়েছে উল্লেখ করে মিন্নিকে গ্রেফতারের দাবি জানান নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। শনিবার (১৩ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।









