স্বাস্থ্য অধিদপ্তরে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চার সদস্যের একটি টিম। আজ রবিবার (১৯ জুলাই) দুপুরে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দীকির নেতৃত্বে এই অভিযান শুরু করা হয়।
রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশেই অধিদফতর রিজেন্টের সাথে চুক্তি করা হয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আকতার জাহান স্বাক্ষরিত অফিস আদেশে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়।
র্যাব এর একটি টিম রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদকে নয় দিন ধরে অনুসরণ করার পর বুধবার ভোর ৫টায় সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতারে করা হয়।
আনন্দবাজার/এম.কে









