সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেল চাপায় আদমান(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের (পুরানহাটি) পাকা রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদমান উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের পুরান হাটির আজহারুল এর ছেলে। ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক বিল্লাল মিয়া(৩০) কে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তাহিরপুর উপজেলা সদও থেকে মোটরসাইকেল নিয়ে বড়দল পুরান হাটি গ্রামের সড়ক দিয়ে মোটরসাইকেল চালক বিল্লাল (৩০) যাওয়ার সময় শিশু আদমান সড়ক পার হতে গেলে চলন্ত মোটরসাইকেল চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার। তিনি জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক বিল্লাল মিয়াকে আটক করেছে।
আনন্দবাজার/এম.আর









