সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের জন্য করোনার ফি’র বিষয়ে সিদ্ধান্ত নিন।
১ জুলাই তিনি সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ অনুরোধ জানান।
করোনার নমুনা পরীক্ষায় ফি নির্ধারণের বিষয়ে মন্ত্রী জানান, অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের করোনার লক্ষণ দেখা দিলে ফি দিয়ে পরীক্ষা করানোর সামর্থ্য নেই। এতে তারা পরীক্ষার বাইরে থেকে যাবে এবং সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে। তাই খেটে খাওয়া অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি। বিনামূল্যে হয়ে আসা করোনা পরীক্ষার ফি সম্প্রতি ২শ টাকা নির্ধারণ করে স্বাস্থ্যসেবা বিভাগ। এ নিয়ে বিভিন্ন মহল থেকে ফি প্রত্যাহারের দাবির মধ্যে কথা বললেন ওবায়দুল কাদের।
আনন্দবাজার/এস.কে









