ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উপলক্ষে এক র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক চত্বর এলাকা হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, এনডিসি মোঃ আশিকুর রহমান, জেল সুপার মোঃ আল মামুন, আনসার ভিডিপির কমান্ডার নাদিরা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় বক্তারা সাধারণ জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারী বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদেরকে আরও সদয় হওয়ার আহ্বান জানান। এছাড়াও তারা সাধারণ জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে প্রচার প্রচারণার প্রতি গুরুত্ব আরোপ করেন।









