গাজীপুর মহানগরীর টঙ্গীতে পোশাক কারখানার শ্রমিকরা লকডাউনের নিয়ম ভেঙে বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। টঙ্গীর বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার কয়েকশ শ্রমিক ১৩ এপ্রিল সকালে কারখানার সামনে এই বিক্ষোভ প্রদর্শন করেন।
কারখানার নিটিং অপারেটর হোসনে আরা জানান, প্রতিমাসেই আন্দোলন করে বেতন নিতে হয় এই কারখানা থেকে। মার্চ মাসের বেতন পরিশোধ করে বন্ধ করে দিয়েছে বিসিক এলাকার সব কারখানা। ৯ এপ্রিল বেতন দেয়ার কথা ছিল। সেদিন আসলে ১৩ এপ্রিল বেতন নেয়ার জন্য আসতে বলা হয়। আজ শ্রমিকরা বেতন নিতে আসলে ১৬ তারিখে বেতন দেওয়া হবে বলে জানানয় তারা।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আমিনুল ইসলাম বলেন, নির্ধারিত তারিখেই শ্রমিকরা এসেছি বেতন নিতে। কর্তৃপক্ষ ১৬ এপ্রিল বেতন দেওয়ার কথা বললে শ্রমিকরা ফিরে যান।
আনন্দবাজার/এস.কে









