সুনামগঞ্জ পৌর শহরে সন্ত্রাসীদের হামলায় নিহত নয়নের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয় আলফাত স্কয়ারে এলাকাবাসি ও বন্ধুমহলের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ শান্তি ও সম্প্রতির শহর। এ শহরে দিনে দুপুরে এমন পরিকল্পিত হত্যাকান্ড কাম্য নয়। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় নিহত হয় নয়ন। যারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আহমদ নূর, এটিএম শাহীন রেজা, আলী হায়দার, কাউসার আলম, তোহা প্রমুখ।
আনন্দবাজার/শহক









