বাংলাদেশে শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের কোনো উপসর্গ বিমান বন্দরে ধরা পড়েনি। বিমান বন্দরের থার্মাল স্ক্যানারে শনাক্ত না হওয়ার পরও নিজেদের মাঝে উপসর্গ টের পেয়ে আইইডিসিআর এর হটলাইনে ফোন করে এ ব্যাপারে তথ্য দিয়েছে আক্রান্তরা।
রোববার এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান আইইডিসিআর এর মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, তারা বাসায় এসে নিজেদের মাঝে রোগের উপসর্গ টের পেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে নিশ্চিত হই যে তারা করোনা আক্রান্ত হয়েছেন।
তিনি আরো বলেন, শনাক্তদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। তারা হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন। শনাক্তদের মধ্যে দুজন ইতালি থেকে এসেছিলেন আর একজন পরিবার থেকে সংক্রমণের শিকার হয়েছেন বলে জানা যায়। তাদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে।
তবে এই ইস্যুতে এখনই শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই। তবে চলাফেরায় সতর্কতার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
আনন্দবাজার/ডব্লিউ এস









