প্রানঘাতী করোনা ভাইরাস এর কারণে বাংলাদেশে এসে আটকে পড়ে আছে অনেক ব্রিটিশ পর্যটক। এই আটকে পড়া ব্রিটিশ পর্যটকদের দেশে ফেরাতে ঢাকাস্থ দেশটির দূতাবাস চারটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। প্রথম ফ্লাইটি ঢাকা ছাড়বে ২১ এপ্রিল। দ্বিতীয়টি ২৩, তৃতীয়টি ২৫ এবং চতুর্থ ফ্লাইটি ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে। শনিবার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এই তথ্য নিশ্চিত করেন।
ব্রিটিশ হাইকমিশনার জানান, বাংলাদেশে অবস্থান করা ব্রিটিশ পর্যটকদের বাড়ি ফেরাতে আমরা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছি। প্রথম ফ্লাইটি ২১ এপ্রিল, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ফ্লাইটি যথাক্রমে ২৩, ২৫ এবং ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে।
রবার্ট চ্যাটার্টন ডিকসন আরও জানান, বর্তমানে ব্রিটিশ পর্যটকদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশের সিলেটে অবস্থান করছেন। তাদের ঢাকায় ফেরাতে আমরা সাটল ফ্লাইটের ব্যবস্থা করেছি। যত কম খরচে তাদের সিলেট থেকে ঢাকায় ফেরানো যায় সেই চেষ্টা করছে দূতাবাস।
করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে কয়েকটি দল ফেরালেও ২১ এপ্রিলই ব্রিটিশ নাগরিকরা প্রথম দেশে ফেরা শুরু করবেন। যদিও অনেক আগ থেকে নাগরিকদের দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছিল ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাস।
আনন্দবাজার/এস.কে









