প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য সৌদি আরবে আটকা পড়া ওমরাহ যাত্রীসহ ৩৬৬ বাংলাদেশি দেশে ফিরবেন আজ।
১৫ এপ্রিল রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে আসবেন তারা।
জানা যায়, বাংলাদেশির মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন কর্মী ও ১৩২ জন ওমরাহযাত্রী সব মিলিয়ে ৩৬৬ জন দেশে ফিরবেন আজ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ফ্লাইটটি বিকেলে সাড়ে ৪টায় পৌঁছানোর কথা থাকলেও সেটি এখন রাত ৯টার দিকে পৌঁছাবে।
আনন্দবাজার/এস.কে









