ঝিনাইদহ মহেশপুরে বিদ্যুৎ পৃষ্টে শনু আহম্মেদ (৩০) নামের এক ডিস ব্যবসায়ী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার নস্তি হালদার পাড়া গ্রামে ডিসলাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে তার মৃত্যু হয়।শনু আহম্মেদ নস্তি বটতলা গ্রামের করিম মোল্লা ছেলে।
স্থানীয়রা জানান সকালে ডিসলাইনের কাজ করার জন্য বিদ্যুৎতের পিলারে ওঠে শনু ,কাজ করার এক পর্যায়ে অসাবধানতায় বিদ্যুৎ তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
মহেশপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুনিরুল জ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থানে পৌছিয়ে দেখি লাশ বিদ্যুৎ তারে ঝুলছে।পরে লাশ নিচে নামিয়ে চেয়ারম্যানের মাধ্যমে পরিবাররে কাছে হস্তান্তর করা হয়েছে।
আনন্দবাজার/শহক









