ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

বয়স মানেনা ক্ষুধা ছোট হাতে বড় দায়িত্ব

প্রকাশ:৪ ডিসেম্বর, ২০২২ সময় ১২:০৭ এএম

বিস্তারিত

  • সংসারের হাল ধরতে অটোরিকশা চালান শিশু জাহাঙ্গীর

নাম মো. জাহাঙ্গীর আলম (১২)। তার চোখ মুখে যেন কষ্টের ছাপ লেগে আছে। মলিন মুখখানি দেখলে সবার যেন  মায়া লাগে। যে বয়সে স্কুলে লেখাপড়াসহ অন্যছেলেদের সঙ্গে হেসে-খেলে আনন্দ উল্লাসে বেড়ে উঠার কথা সে বয়সে সংসারের বোঝা কাঁধে নিয়েছে। প্রতিদিন ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ছুটে বেড়াচ্ছেন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। সে এখন মা ছোট ভাই বোনদের বিশাল বোঝা কাঁধে নিয়ে ছোট হাতে সংসারের এক বড় দায়িত্ব পালন করছে।

জাহাঙ্গীর উপজেলার কসবা এলাকার আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে সে আখাউড়া পৌর শহরের রাধানগর এলাকায় বসবাস করছেন। পৌর শহরের সড়ক বাজার এলাকায় কথা হয় অটোচালক শিশু জাহাঙ্গীরের সঙ্গে। জাহাঙ্গীর বলেন, তার পরিবারে মা, দুই ভাই, একবোন রয়েছে। ভাই-বোনের মধ্যে সে সবার বড়। গত ৩ বছর আগে তার বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যস্থানে চলে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ খবর রাখে না। একদিকে মা অসুস্থ অন্যদিকে  বাবা অন্যত্র চলে যাওয়ায় অনাহারে অর্ধাহারে চলতে হয়েছে তাদের। কোনো উপায় না পেয়ে এক পর্যায়ে মা ও ছোট ভাই বোনকে নিয়ে তারা আখাউড়ায় চলে আসে। গত ৫ মাস ধরে আখাউড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত বিরামহীনভাবে রিকশার প্যাডেল ঘুরিয়ে যা উপার্জন করা হয় তা দিয়েই চলছে তার পরিবার।

জাহাঙ্গীর জানায়, প্রতি সপ্তাহে তার মায়ের এক হাজার টাকার ওষুধ লাগে। সে ছাড়া সংসারে সাহায্য করার মতো কেউ নেই। তাই সে রিকশা চালাই। প্রথম প্রথম লোকজন তার রিকশায় উঠতে চাইতো না। এখন আর এ সমস্যা হয় না।  সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত রিকশা চালিয়ে মালিকের ভাড়া দিয়ে দৈনিক ৪শ থেকে ৫শ টাকার উপর আয় হয়। সারাদিনের আয়ের টাকা সন্ধ্যায় তার মায়ের হাতে তুলে দেন। সে টাকায় তার মা চাল, ডাল, সবজিসহ অন্যান্য জিনিস ক্রয় করেন। তবে যে দিন রিকশা নিয়ে বের হতে না পারি সে দিন খুবই কষ্টে যায়।  জাহাঙ্গীর আরো বলেন,  তার বয়সের ছেলেরা যখন খেলাধূলা করে তখন খুবই  ইচ্ছে করে তাদের সঙ্গে খেলতে। হইহুল্লোড় করতে। বন্ধু-বান্ধবদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটাতে। তবে, দিনশেষে বাড়িতে খাবার নিয়ে ফিরতে হবে, এ ভাবনাও থাকে তার। তাই পরিবারের কথা চিন্তা করে রিকশার প্যাডেল ঘোরাতে তাকে রাস্তায় নামতে হয়েছে।

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ