দেশের অর্থনীতি সচল রাখা রেমিট্যান্স যোদ্ধাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে ভালোবাসার সহায়তা।
শনিবার (১৬ মে) বিকালে নগরীর পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, আলকরণ এলাকার ২৫টি প্রবাসী পরিবারকে ইফতার পৌঁছে দিয়েছে কোতওয়ালী থানার একটি টিম।
কোতওয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, এতদিন অর্থনীতির বড় স্বস্তির জায়গা উপহার দিয়েছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর বড় কৃতিত্বও তাদের। করোনার থাবায় আজ ভারো নেই তারা। ভালো নেই তাদের পরিবারও। তাই তাদের জন্য আজ কোনো ত্রাণ নয়, পৌঁছে দিয়েছি শুধুই ভালোবাসা, কৃতজ্ঞতা।
অর্থনীতির সুপারহিরো রেমিট্যান্স যোদ্ধারা। চরম প্রতিকূল পরিস্থিতিতে নিজেরা খেয়ে না খেয়ে নীরবে শক্তিশালী করেছেন দেশের অর্থনীতি।
আনন্দবাজার/রনি








