সিরাজগঞ্জের সিমলা স্পারবাঁধ এক মাসের ব্যবধানে আবারও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে চরম ঝুঁকির মধ্যে পড়েছে বাঁধ সংলগ্ন কয়েক শত পরিবার। আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষগুলো।
০১ জুলাই জুলাই গভীর রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের সিমলা এলাকার স্পার বাঁধের স্যাংকটি (স্পারের মাটির অংশ) ধসে যেতে শুরু করে।
০২ জুলাই দুপুর পর্যন্ত স্যাংক বাঁধটির ৭০ মিটার ধসে গিয়ে স্পার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এর পূর্বে, গত ৩০ মে স্পারের স্যাংক বাঁধটির ৩০ মিটার ধসে যায়। ওই সময় পাউবো জরুরি ভিত্তিতে বালিভর্তি জিওব্যাগ নিক্ষেপ করে ভাঙনরোধ করে। এক মাস দু’দিন পরে আবারও একই স্থানে ধসে গেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, যমুনার পানির প্রবল চাপের কারণে সিমলা স্পারের স্যাংক বাঁধটির ৭০ মিটার এলাকা নদী গর্ভে চলে গেছে। বাকি স্পার রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে সকাল থেকে কাজ শুরু করেছে।
আনন্দবাজার/এস.কে









