নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘ দিনের দাবি করোনা হাসপাতালে আইসিইউ স্থাপন। অবশেষে সেলিম ওসমানের উদ্যোগে তার নিজ অর্থায়নে স্থাপিত হয় ১০ টি আই সি উ বেড।
আজ বেলা ১ ঘটিকায় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল যা পরে জেলার করোনা হাসপাতাল বানানো হয় এখানে আই সি উ উদ্ভোদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাস জসিম উদ্দিন, জেলার ইউ এন ও নাহিদা বারিক, চেম্বার অব কমার্স এর সভাপতি খালিদ হায়দার কাজল,জেলার সিভিল সার্জন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু৷
এ সময় জনাব সেলিম ওসমান বলেন, করোনা মহামারির এ সময় নারায়ণগঞ্জবাসীর একটি দাবি পূরণ করতে পেরে তিনি ধন্য। তার দাদা, বাবা এবং পরিবার সব সময় সব রকম দূর্যোগে নারায়ণগঞ্জ বাসীর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
তিনি সকলের কাছে দোয়া চান, আল্লাহ তায়ালা তাকে যেন এভাবে জনগণের সেবা করার সুযোগ দান করে৷ এরপরে বিশেষ মোনাজাতে দেশের জন্য এবং করোনার মহামারী থেকে বাচার জন্য দোয়া করা হয়।
আনন্দবাজার/এফআইবি









