করোনাভাইরাসের সংক্রমন এড়াতে খাগড়াছড়ির গ্রামবাসীরা বাঁশ ফেলে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে তৈরি করছে 'সুরক্ষা প্রতিবন্ধক'।
খাগড়াছড়ি শহরের পৌরসভার ১নং ওয়ার্ডের খবংপুড়িয়া ও ৩নং ওয়ার্ডের শব্দমিয়া পাড়ার গ্রামবাসীরা করোনা পরিস্থিতিতে বাইরের কেউ যেন গ্রামে আসতে না পারে সেজন্য এ উদ্যোগ গ্রহন করেছেন।
গ্রামবাসীকে সুরক্ষিত রাখতে গ্রামে ঢোকার পথে কয়েকটি স্থানে বাঁশ দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ব্যারিকেড। এবং বাঁশ দিয়ে গ্রামের সীমারেখা টেনে দেয়া হয়েছে।
উদ্যোক্তারা জানান, সচেতনতামূলক এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে স্থানীয় যুবকরা সতর্ক অবস্থায় রয়েছে। পালাক্রমে দায়িত্ব পালন করছেন তারা। প্রয়োজন ছাড়া এলাকার বাইরের কেউ যেতে চাইলে তাদের ফেরত পাঠানো হচ্ছে।
আনন্দবাজার/ টি এস পি








