সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ লাখ টাকার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গত বুধবার উপজেলার মানিকখালী ফেরীঘাটের কাছে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে জাল বিনষ্ট করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী বিশেষ কম্বিং অপারেশন-২০২২ পরিচালনা করে ঘোলা ত্রিমোহনা, গরালী, হাজরাখালী, গদাইপুর, বলাবাড়িয়া, পুইজালা, বামনডাঙ্গা, জেলেখালী, বিজয় গ্রাম, মানিকখালী গ্রামসহ উপজেলার খোলপেটুয়া নদী থেকে চরঘেরা জাল ৫টি (৫০০০ মিটার যার মূল্য ৫ লাখ টাকা) এবং মশারী জাল ১৮টি (১৫০০০ মিটার যার মূল্য ১৫ লাখ টাকা) জব্দ করে।
অপারেশন পরিচালনা করেন নৌবাহিনীর এলসি ভিপি-১১ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোল্যা আসলাম হোসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। এ সময় নৌবাহিনীর এলসি ভিপি-১১ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোল্যা আসলাম হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক









