করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান (৪৯)। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮ টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান।
তিনি বলেন, গত ৬ জুন (শনিবার) এবিএম খলিলুর রহমানের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। এরপর রবিবার (৭ জুন) তিনি বরিশালে ডাক্তারের কাছে যান। এরপর তার শরীরিক অবস্থার অবনতি কারণে গত দুইদিন আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার করোনা পরীক্ষা করা হলেও রিপোর্ট এখনও আসেনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনন্দবাজার/তা.তা









