সম্প্রতি চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে সব রকমের প্লাস্টিকের বোতল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৮ন জানুয়ারি) থেকে হোটেলের সকল রুম, রেস্টুরেন্ট এবং হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্লাস্টিকের বোতল। বিকল্প হিসেবে হোটেলের সবখানে ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব কাচের বোতল।
[caption id="attachment_14640" align="alignnone" width="1000"]
বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাচের বোতল ব্যবহার করা হচ্ছে রেডিসন হোটেলে।[/caption]
এর আগে হোটেল থেকে প্লাস্টিকের স্ট্র'ও সরিয়ে নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ব্যবস্থাপনা পরিচালক রবিন এডওয়ার্ডস জানান, রেডিসন হোটেল গ্রুপের মূলমন্ত্রকে সামনে রেখে পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য আরও উত্তম উপায়ে গড়ে তুলতে রেডিসন হোটেলগুলোতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হয়েছে।
আনন্দবাজার/শাহী








