ভোলায় চলতি মৌসুমে সরিষার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। জেলায় ফসলের মাঠে এখন সরিষা ফুলের সমারোহ। এ ফুলের বাগানে মধু চাষিরা মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
সংশ্লিষ্টর জানায়, জেলার ৭ উপজেলায় ৫৪ হাজার ২৭৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। ভোলা জেলা সদর, বোরহান উদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার সরিষার চাষ বেশি হয়েছে। সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে ৬৬ হাজার ২১৫ টন। মাঠে হলুদের সমারোহে মৌমাছির গুঞ্জন ও প্রকৃতি সেজেছে নতুন সাজে। এদিকে সরিষা ফুলের মধু সংগ্রহে জেলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশনসহ অনান্য স্থানে হাজারো মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মধুু চাষিরা।
এ বিষয়ে জেলা কৃষি স¤প্রসারণ বিভাগের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবীর বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় সরিষার বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। মাঠে মাঠে সরিষা ফুলের মধু সংগ্রহ শুরু হয়েছে। এতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২০ টন। যার বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা।
আনন্দবাজার/এম.আর









