কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রীর একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন।
এর পূর্বে গত ১৬ অক্টোবর তথ্যমন্ত্রী কেভিড-১৯ এ আক্রান্ত হয়। পিসিআর টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তথ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও মন্ত্রণালয়ের কাজও চালিয়ে গেছেন।
আনন্দবাজার/এফআইবি









