চীনের উহানের অভিজ্ঞতার ভিত্তিতে এতদিন অনেকেই বলে আসছিলেন শিশু-কিশোররা করোনাভাইরাস থেকে তুলনামূলক নিরাপদ। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা বলছে, এই হিসেব ঠিক নয়। ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে ছোটরাও।
রাসিয়ার রাসভেট ক্লিনিকের শিশুরোগ বিশেষজ্ঞ সের্গেই বুচেষ্টা বলেন, গুজব আছে- বাচ্চারা করোনায় একেবারেই আক্রান্ত হয় না এবং বয়স্কদের জন্য তারা কোনো বিপদের কারণ নয়। এটা মিথ্যা। শিশুরা অসুস্থ হচ্ছে। এর কারণ হচ্ছে, বাচ্চাদের থেকে কেউ নিজেদের দূরত্বে রাখে না। অথচ এই বাচ্চা করোনাভাইরাসের ভয়াবহ বাহক হতে পারে।
রুশ এই বিশেষজ্ঞ বলেন, সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, সব করোনা আক্রান্তের মধ্যে ১০ শতাংশ পর্যন্ত অ্যান্টিটিক বাহক থেকে আসে। এই সাথে যোগ করুন শিশুদের জড়িয়ে ধরা এবং চুম্বন করার অভ্যাস, শিশুদের খুবই কম স্বাস্থ্যবিধি দক্ষতা। এ থেকেই বুঝতে পারছেন যে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরাও বয়স্কদের জন্য আরো বিপজ্জনক হতে পারে। আমি বড়দের, দাদি-নানিদের, দাদা-ভাইদের বলবো, যতটা সম্ভব শিশুদের সঙ্গে মাখামাখি সীমিত করুন। পরবর্তীকালের সুরক্ষার জন্যই এটা দরকার।
আনন্দবাজার/ টি এস পি









