ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চরফ্যাসন উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১১টায় চরফ্যাসন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী (ইউএনও)অফিসার আল নোমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এই বকনা বাচুর বিতরণ করেন।
এ সময় ২০ জন জেলের মধ্য প্রতিজন কে ১ টি করে বকনা বাচুর, ১ টা করে লাইফ জ্যাকেট এবং ১ টা করে ভ্যাকসিন কার্ড বিতরণ করা হয়।বিতরণকৃত ২০টি বকনা বাছুরকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে প্রাথমিক ভাবে ভ্যাকসিন দেয়া হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সরকারের এ মহৎ উদ্যেগের ফলে অবৈধ জালের ব্যবহার কমে আসবে, অবরোধের সময় জেলেগন মৎস্য আইন মেনে চলবে যার ফলে নদীর এবং সমুদ্রের ইলিশ মাছ সহ সকল মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।









