- বিরুদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নীলফামারীর ডোমারে রেলস্টেশনের টিকিট কালোবাজারি বন্ধ এবং কালোবাজারিদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ডোমারবাসী। উপস্থিত জনতার অভিযোগ টিকিট কালোবাজারির সঙ্গে স্টেশন মাস্টার ও বুকিং সহকারীরাও জড়িত। গতকাল শনিবার ডোমার রেলগেট মোড়ে সকালে মানববন্ধনে ডোমার পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন।
মানববন্ধন কর্মসূচিতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে ডোমার’ এর সাধারণ সম্পাদক রাকিব আল আকাশের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইয়াসিন মোহাম্মদ সিথুন, এমদাদুল হক মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাঈদ প্রমুখ বক্তব্য।
বক্তারা বলেন, স্টেশন মাস্টার ও বুকিং সহকারির রুমে বছরের পর বছর বহিরাগত নাছিরুল ও খোকন নামের দুই জন প্রতিনিয়ত অফিসিয়ালি কাজে সহযোগীতা করে আসছে। তাদের মাধ্যমেও টিকিট কালোবাজারি নিয়মিত হচ্ছে। এছাড়াও টিকিট কালোবাজারিতে বর্তমান সক্রিয়ভাবে কাজ করছে স্টেশন পাড়ার মতি, লিটন, ড্রাইভার রিপন, নাজমুলসহ স্টেশন বাজারের অনেক দোকানদারও জড়িত রয়েছে এবং নীলফামারীর সকল রেলস্টেশনসহ নীলফামারীর বাইরের টিকিটও তাদের কাছে সবসময় মজুদ থাকে বলে একাধিক ভুক্তভোগীরা জানান। বক্তারা আরোও বলেন, কাউন্টারের বুকিং সহকারী রাসেদ ও সিহাব পরোক্ষভাবে টিকিট কালোবাজারির সাথে জড়িত যার প্রমান হিসেবে ভুক্তভোগী অনেকেই অভিযোগ করেছেন, ডোমার রেল স্টেশনের টিকিট কালোবাজারির কাছে আমরা একাধিকবার পেয়েছি। ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, অতিসত্বর মনিটরিং টিম গঠন করে রেল কর্মকর্তা ও কর্মচারীসহ সকল কালোবাজারিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা না হলে সামনের দিনে ডোমারবাসী আরোও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।









