গাজীপুরে কোনাবাড়ীর রাজাবাড়ি এলাকায় ভাঙ্গারির গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে ২টি গোডাউনের মালামাল। গত সোমবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে । তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি কারণ জানা যায়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ জানান, রাত আড়াইটার দিকে তোজেম্বার এর গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের আমিনুুলের গোডাউনে ছড়িয়ে পড়ে।
এতে বিপুল পরিমাণ ভাঙ্গারি গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে । খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গোডাউন মালিকদের দাবি এতে প্রায় ১২লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
আনন্দবাজার/শহক/আমি









