উত্তরবঙ্গের প্রায় ১৫টি জেলার প্রবেশধারের একটি মাত্র পথ সিরাজগঞ্জ মহাসড়ক। প্রতিবছরের ন্যায় এবারও ঈদের ঘরমুখো মানুষের ঈদযাত্রার যানজটের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২৫ এপ্রিল নবনির্মিত নলকা সেতুর এক লেন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেতু কর্তৃপক্ষ। এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা স্বস্তিতে যাত্রা করে ফিরতে পারবেন আপন ঘরে। এ জন্য দ্রুতগতিতে পিচ ঢালাই রোলার দ্বারা সড়কের পৃষ্ঠ মসৃনসহ নানা ধরনের বিল্ডারের কাজ চালাচ্ছে। সিরাজগঞ্জের সাসেক টু ডব্লিউ বি ৬ ব্রিজ মুল স্ট্রাকচার হলো এ নলকা ব্রিজ। প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
বাস চালক জাকিরুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে নলকা সেতুটির এক লেন খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্তত দীর্ঘ যানজটের কবলে আর পড়তে হবে না।
প্রকল্প ম্যানেজার মো. এখলাস উদ্দিন বলেন, নবনির্মিত সেতুর একলেন দিয়ে ঢাকা থেকে বগুড়া জেলার গাড়িগুলে অনায়াসে যাতায়াত করতে পারে তার জন্য দক্ষ শ্রমিক দিয়ে সড়কটি দ্রুত যানবাহন চলাচল উপযোগী করা হচ্ছে।
প্রকল্প পরিচালক সাসেক টু ড. অলিউর রহমান বলেন, শুধু মাত্র ঈদযাত্রা যেন প্রত্যক ঘরমুখো মানুষের যানজটহীন আনন্দসহী ও আরামপ্রদ ভ্রমণ হয়। মুলত এ জন্য সেতুর একলন খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।









