টাঙ্গাইলের মির্জাপুরে গাছ ও গাছের গুড়ি পুড়িয়ে অবৈধ উপায়ে কয়লা তৈরির ৬টি চুল্লি ধ্বংস ও একাজের সঙ্গে জড়িত থাকার দায়ে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড প্রাপ্ত ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪২)। তিনি উপজেলার আজগানা গ্রামের ওমর আলীর ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের এই ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বপালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ইতোপূর্বেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এধরণের বেশ কিছু চুল্লি ধ্বংস করা হয়েছিলো। এবার ৬টি চুল্লি ধ্বংস করাসহ অর্থদণ্ড দেয়া হয়েছে।









