ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

বেনাপোল থেকে উদ্ধার হল ২০টি ককটেল

প্রকাশ:৬ অক্টোবর, ২০২০ সময় ৪:১৬ পিএম

বিস্তারিত

বেনাপোল স্থলবন্দর এলাকার একটি বাড়ি থেকে ২০ টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ককটেলগুলো স্থলবন্দর এলাকার শ্রমিকদের বিশ্রামস্থল থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ওই স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনের একটি বাসা থেকে এ ককটেল উদ্ধার করে বিজিবি।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়।

এই ব্যাপারে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, বেনাপোল বন্দরের সামনে একটি বাড়িতে ককটেল মজুত করা হয়েছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে রশিদ নামে এক ব্যক্তির বাসায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় বাড়ির টয়লেট থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করে তারা।

জানা গেছে, বাসাটি বেনাপোল বন্দরের শ্রমিকরা তাদের বিশ্রামের জন্য ভাড়া নিয়েছিল। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেল ইতোমধ্যে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, বাসাটিতে শ্রমিকরা রাতে তেমন কেউ থাকতেন না। দিনের বেলা শ্রমিকরা কাজের ফাঁকে বিশ্রাম করতেন। বন্দরে প্রভাব বিস্তার নিয়ে অন্যরা শত্রুতা জেরে এ কাজ করেছে।

স্থানীয়রা বলেন, শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ শ্রমিকরা ব্যাপক জীবননাশের ঝুঁকিতে রয়েছে। সেই সাথে ঝুঁকিতে রয়েছে বেনাপোল বন্দরও। গেল মাসে বন্দরের মধ্যে ককটেল বিস্ফোরণ হয়।

এ ছাড়া কিছুদিন আগেও বন্দরের মধ্যে একটি টয়লেট থেকে আরও ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়। বারবার এসব ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে অপরাধীরা রয়েছেন আইনের ধরাছোঁয়ার বাইরে।

আনন্দবাজার/এইচ এস কে

ট্যাগ

  • ককটেল
  • বিজিবি সদস্য

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ