ঝিনাইদহের শৈলকুপায় স্বামী স্ত্রীর একসঙ্গে বিষপান করার ঘটনা ঘটেছে। এঘটনায় স্বামী সাইফুল ইসলাম (৬৫) এর মৃত্যু হয়েছে। শনিবার (১১জুলাই) রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার বালিডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মৃত মইজদ্দি শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ও বালিডাঙা গ্রামের মৃত আইন মন্ডলের জামাই।
নিহতের মেয়ে মেরিনা খাতুন জানান, মায়ের সাথে পারিবারিক কলহ নিয়ে বাবার ঝগড়া হয়। এরই সুত্র ধরে রাত আনুমানিক রাত ১২টার দিকে বাবা আগে বিষপান করে। পরে বাবার দেখাদেখি মা’ও অভিমান করে বিষপান করে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বিষমুক্ত করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অপরদিকে স্ত্রী লাইলী বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান করার ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে।
আনন্দবাজার/এফআইবি









