ইউরোপের দেশ পর্তুগালে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিককে পাকিস্তানের হাইকমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণলয়ের সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়। রুহুল আলম সিদ্দিক ১১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সিঙ্গাপুর, বার্লিন, নয়া দিল্লী ও করাচিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি অস্টেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ও ব্যাবসা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
আনন্দবাজার/এম.কে









