প্রানঘাতী করোনা ভাইরাস এর জন্য এ বছর হজে যাওয়ার সুযোগ না থাকায় কেউ চাইলে নিবন্ধনের পুরো টাকাই ফেরত নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ কেটে রাখা হবে না।
মহামারীকালে হজও সীমিত পরিসরে, যাওয়া যাবে না অন্য দেশ থেকে কেউ টাকা ফেরত নিতে চাইলে ১২ জুলাইর পর আবেদন করতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার দুপুরে হজ নিয়ে অনলাইন সভায়।
ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসোইন জানান, “এ বছর হজে যাওয়ার পথ বন্ধ হওয়ায় নিবন্ধনকারীরা ইচ্ছে করলে সামনে বছর যেতে পারবেন আর টাকা উত্তোলন করতে চাইলে কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই টাকা তুলে নিতে পারবেন।”
প্রানঘাতী করোনা ভাইরাস মহামারীর জন্য এবছর নতুন করে বিদেশিদের কেউ হজের জন্য সৌদি আরবে যেতে না পারলেও সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যকদের নিয়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে ধর্মীয় জমায়েতের এই আনুষ্ঠানিকতা।
আনন্দবাজার/এস.কে









