শুক্রবার দেশে ফিরবেন আমেরিকায় আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশি। কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইট ওয়াশিংটনের ডুলাস বিমানবন্দর থেকে রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তারা। তাদের মধ্যে রয়েছেন ছাত্র, পর্যটক, কাজে এসে আটকে পড়া বাংলাদেশিরা।
এর আগে আটকে পড়াদের অবস্থান-সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের কনস্যুলেট জেনারেল। ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক তাঁদের নিজ নিজ খরচে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন।
তবে দেশে ফেরার পর দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকেতে হবে তাদের।
আনন্দবাজার/টি এস পি









