এফবিসিসিআই অনুরোধ জানিয়েছে, কার্গো বিমানে আমদানি করা পণ্য আগামী ১০ দিনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালাস করার।
মঙ্গলবার এফবিসিসিআই মহাসচিব হোসাইন জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনটি আরও অনুরোধ করেছে, ক্ষতিপূরণ মাশুল মওকুফের সুবিধা নিয়ে আমাদানিকারকদের চট্টগ্রাম বন্দর থেকে অগ্রাধিকার ভিত্তিতে মালামাল খালাস করার।
এর পূর্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরে ৫ মে’র মধ্যে কন্টেইনার গ্রহণ করলে আমদানিকারকদের স্টোর ভাড়া শতভাগ মওকুফের সুবিধা ঘোষণা করে।
আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, শাহজালাল বিমানবন্দরের কার্গো ওয়্যার হাউজে আটকে থাকা পোশাক শিল্পের কাঁচামালের ডেমারেজ চার্জ মওকুফ করার।
আনন্দবাজার/এস.কে









