কমেছে জমি এবং ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি
প্রকাশ:

বিস্তারিত
জমি এবং ফ্ল্যাটের নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি কমিয়ে দিয়েছে সরকার। এতে দলিলে লেখা মূল্যের ২ শতাংশ থেকে ১ শতাংশে কমিয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার (০২ জুলাই) এই সংশোধন এনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি না হয় তাহলে জমির দামের ১ শতাংশ নিবন্ধন ফি দিতে হবে। এ ক্ষেত্রে সর্বনিম্ন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও নিবন্ধন ফি এক শতাংশই থাকবে। তবে এ ক্ষেত্রে কোনো ন্যূনতম ফি নির্ধারণ করা হয়নি।
এত দিন দলিলের মূল্যের ২ শতাংশ হারে নিবন্ধন ফি নেওয়া হতো। তবে দলিলে লেখা মূল্য ৫ হাজার টাকার বেশি না হলেও সর্বনিম্ন ফি ছিল ১০০ টাকা। জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ, মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩ শতাংশ ও স্থানীয় সরকার কর হিসেবে ২ শতাংশ অর্থ পরিশোধ করা হত। গেল ডিসেম্বরে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ থেকে কমিয়ে তা ১ দশমিক ৫ শতাংশ করা হয়।
আনন্দবাজার/এম.কে








