করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাট-বাজারে জনসমাগম ও রাস্তাঘাটে যান চলাচল নিয়ন্ত্রণে আরও কঠোর হবে সশস্ত্রবাহিনী ও জেলা প্রশাসন। এই ভাইরাস ঠেকাতে রাস্তাঘাটে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষের তাপমাত্রাও পরীক্ষা করছেন তারা।
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এখন থেকে পুলিশ প্রশাসনের সাথে সেনাবাহিনীরাও টহল দিবে।
ইতোমধ্যে রাজশাহী , বরিশাল, রংপুর, বরগুনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে করোনাপ্রতিরোধ সক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা। হাট-বাজার ও সড়কে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে তারা। নির্দিষ্ট বৃত্তের মধ্যে থেকে কেনাকাটা ও রাস্তাঘাটে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, তাপমাত্রা যদি বেশি হয় তাহলে তাদেরকে আমরা হাসপাতালে পাঠাচ্ছি।
আনন্দবাজার/ রনি








