বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছে, করোনায় ভোগান্তি ও সংক্রমণের ঝুঁকি কমাতে চীনের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করার। রোগী ও চিকিৎসকের নিরাপত্তা মজবুত হবে যদি একই হাসপাতালে নমুনা সংগ্রহ, পরীক্ষা, ফলাফল এবং ভর্তির সুযোগ সৃষ্টি করা যায়। এমনটাই মনে করেন তারা।
কিন্তু এর জন্য করোনা ভাইরাস নির্দিষ্ট হাসপাতালে টেস্টের সুযোগ বাড়ানোর পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় কয়েকটি করপোরেট হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ ভাবে তৈরী করার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরুর পর প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়ছে। চীনে সাধারণ রোগী ও চিকিৎসকের সংক্রমিত হওয়ার ঝুঁকি কমেছে কারন চীনের মডেলে ফিবার ক্লিনিকে ঝুঁকিপূর্ণদের যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে। তাছাড়াও মাত্র ৪ ঘণ্টায় ফল পেয়ে যাওয়া তে ভোগান্তির মাত্রাও অনেকটা কমেছে।
রোগীর ভোগান্তির মাত্রা কমলেও সংক্রমণের ঝুঁকি রয়েছে এখনও। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নির্দিষ্ট হাসপাতালে নমুনা পরীক্ষা এবং একই হাসপাতালেই ভর্তির সুযোগ না থাকায় সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে।
আনন্দবাজার/এস.কে









