নাইদহের শৈলকুপায় একটি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা বেধে দিয়েছে উপজেলা প্রশাসন। ওই বাড়ি ও তার আশপাশে চলাচলও সীমিত করা হয়েছে। বাড়িতে করোনা ভাইরাসে সন্দেহে এক রোগীকে আইসোলেশনে রাখার পর থেকেই উপজেলা প্রশাসন থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে যেন ওই বাড়ি থেকে কেউ বের হতে না পারেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, শৈলকুপা পৌর এলাকার কাজীপাড়ার একটি বাড়ি লকডাউন করা হয়েছে।উপজেলার কাজীপাড়ার ওই বাড়িতে ৭জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। সেজন্যই বাড়িটিকে নজরদারিতে রাখা হয়েছে। ওই বাড়ি থেকে যেন কেউ বের হতে না পারেন এজন্যই লকডাউন করা হয়েছে বাড়িটি। ওই বাড়িতে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।
জানা যায়,সোমবার ওই বাড়িতে এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে। এ কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতার জন্য সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা থেকে বিরত থাকতে বাড়িটির অন্যদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আনন্দবাজার/শহক/এম বুউ









